| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার টপে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন আফিফ, জায়গা হারাচ্ছেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ২০:৪৮:৪৯
এবার টপে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন আফিফ, জায়গা হারাচ্ছেন যিনি

সোমবার সংবাদ মাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘টি-২০ ফরম্যাটে আমরা আফিফকে চারে সুযোগ দেব। আমরা তাকে দায়িত্ব দিতে চাই এবং তার ওই সামর্থ্য আছে। সে ব্যাট হাতে ভালো খেলছে এবং তাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ওয়ানডে ফরম্যাটেও ভালো টাচে আছে সে। আমরা তাকে সুযোগ দিতে চাই কারণ সে আমাদের ক্রিকেটের ভবিষ্যত।’

বাংলাদেশ টি-২০ দলের থেকে আগ্রসী ক্রিকেট চান সুজন। সেজন্য সাকিবকে টি-২০ নেতৃত্ব দেওয়া হয়েছে। কারণ তিনি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আগ্রাসী। আফিফও আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। সেজন্য তার ব্যাটিং অর্ডার এগিয়ে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক সুজন।

এশিয়া কাপে মুশফিকুর রহিমকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সংযুক্ত আরব আমিরাতের উইকেট স্পিন সহায়ক। মুশফিক স্পিনের বিপক্ষে দলের সেরা ব্যাটার। পেস আক্রমণও সামলাতে পারেন তিনি। নির্বাচক-কোচরা মুশির সঙ্গে তার ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলবে বলেও জানানো হয়েছে। দুই পক্ষ সমঝোতায় আসলেই অভিজ্ঞ এই ব্যাটারকে টি-২০ ফরম্যাটে ওপেন করতে দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...