| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপে আফিফ হোসেনের খেলার পজিশন সম্পর্কে সরাসরি জানিয়ে দিলেন টিম ডিরেক্টর সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ২০:১২:৪১
এশিয়া কাপে আফিফ হোসেনের খেলার পজিশন সম্পর্কে সরাসরি জানিয়ে দিলেন টিম ডিরেক্টর সুজন

লিটন দাসের কথাই ধরা যাক। ঘরোয়া ক্রিকেট লিগে ওপেনারে ব্যাট করা এই ব্যাটসম্যানকে নিয়ে গত পাঁচ বছরে এক নম্বর থেকে সাত নম্বরে ব্যাট করেছে বাংলাদেশ। শুধু লিটন দাস নন, আরও বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা সঠিক জায়গায় সুযোগ না পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন।

তবে এই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বিসিবি।তাই এশিয়া কাপে আফিফ হোসেনকে চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন। মুশফিকের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ ও চারে দেখা গেছে আফিফকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচে ও পরের ম্যাচে চারে নেমেছিলেন তিনি।

শেষ ম্যাচে মাহমুদউল্লাহ একাদশে আসার পর আফিফকে নামানো হয় ছয়ে। এশিয়া কাপের দলে ফিরেছেন মুশফিক। আছেন মাহমুদউল্লাহ। তবে তাদের দুজনকে ছাপিয়ে আফিফ চারে ব্যাটিং করবেন সেই নিশ্চয়তা খালেদ মাহমুদ দিয়ে রেখেছেন, “এবার আর আফিফকে নিয়ে টানা হ্যাঁচড়া হবে না।”

দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার গণমাধ্যমে বলেছেন, “আমরা ওখানেই (চার) ওকে খেলাবো। আমরা যেটা চাই, সেটা হলো আমরা সুনির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা, ও আক্রমণাত্মক।”

“আমরা মনে করি আফিফকে ওই জায়গাতেই খেলানো উচিত। কারণ সে আমাদের ভবিষ্যৎ, সে আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যে তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই আমরা ওকে ওই সুযোগটা করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...