| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ জিততে টাইগারদের নতুন এক কৌশল শিখিয়ে দিলেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৯:৪৬:১৭
এশিয়া কাপ জিততে টাইগারদের নতুন এক কৌশল শিখিয়ে দিলেন সুজন

গত সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাজে খেলেছে বাংলাদেশ দল। এই সিরিজে আক্রমণাত্মক ক্রিকেটের অভাব অনুভব করেছিল বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে রোডেশিয়ানরা। তবে টিম ম্যানেজমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল সিরিজ শুরুর আগে তারা নির্ভয়ে ক্রিকেট খেলবে।

টি-টোয়েন্টিত ব্যর্থতার এই বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সম্প্রতি নেতৃত্বেও পরিবর্ত্ন আনা হয়েছে। সাকিব আল হাসানের অধিনায়কত্বে আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।

সুজন বলেন, 'আমরা আক্রমণাত্মক মনোভাবটা তৈরি করতে পারছি না। একটা দ্বিধা নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা। আপনি যখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন আপনাকে হয় ১৮০ রান করতে হবে, আর না হয় আপনি ১০০ রানে অল আউট হয়ে যান। আমি এটার পক্ষে। আপনি যদি জিততে চান, আপনাকে বড় রান করেই জিততে হবে।'

আসন্ন এশিয়া কাপের পর টি-টোয়েন্টি সংস্করণে আরও একটি মেগা ইভেন্টে খেলবে বাংলাদেশ। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। সেই আসরকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, 'আপনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন বিশ্বকাপ খেলবেন, তখন ১২০-১৩০ রান করে ম্যাচ জিততে পারবেন না। ১৮০ রানের জন্যই খেলতে হবে। আর না হয় আপনি যদি ১১০ রানে অলআউট হয়ে যান তাহলে আমি কিছুই মনে করবো না। কিন্তু আমি চাই যে, ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলুক।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...