| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘শরিফুলের ইনজুরির ভান করার কোন সুযোগই নেই’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৯:৩০:৩২
‘শরিফুলের ইনজুরির ভান করার কোন সুযোগই নেই’

মুস্তাফিজুর রহমানের পাশাপাশি ইনজুরি চিন্তায় ছিলেন শরিফুল। তাই তাড়াহুড়ো করে জিম্বাবুয়ে পাঠানো হয় পেসার এবাদত হোসেনকে। শেষ ওয়ানডেতে খেলা হয়নি শরিফুলকে। ইবাদত তার জায়গা করে নেয়।

ইনজুরির ক্ষেত্রে সতর্কতা হিসেবে একাদশ থেকে নিয়মিত খেলোয়াড় বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপের দলে শরিফুলের জায়গা না পাওয়ার গুঞ্জন রয়েছে। এই বাঁহাতি পেসার কি ইচ্ছাকৃতভাবে বোলিং স্ট্রোক খেলে চোটের ভান করছেন। তাই এটা প্রশ্নের বাইরে।

এশিয়া কাপে শরিফুলের জায়গা না পাওয়ার পেছনে কি এটাই কারণ? দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জাগো নিউজের সঙ্গে আলাপে উড়িয়ে দিলেন এমন গুঞ্জন।

সুজন পরিষ্কার করেই জানান, অফফর্মের কারণে বাদ পড়েছেন শরিফুল। অন্য কোনো কারণে নয়। সুজন বলেন, ‘ইনজুরির ভান করে খেলেনি শরিফুল, এমন কথা সত্য নয়। আমার জানামতে, এমন কিছু ঘটেনি জিম্বাবুয়েতে।’

টিম ডিরেক্টর যোগ করেন, ‘আর ইনজুরির ভান করে না খেলার কোনো সুযোগও নেই। দলের সঙ্গে চিকিৎসক, ফিজিও থাকেন। ফিজিও রিপোর্ট দিয়েছেন, আমাদের জানিয়েছেন শরিফুলের ব্যথা ছিল। আমার মনে হয় না ইনজুরির ভান করার কিছু আছে।’

যেহেতু তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। তাই প্রশ্নটা জোরালো হয়েছে। সুজনের পরিষ্কার ব্যাখ্যা, ‘শরিফুল এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পায়নি, কারণ সে জিম্বাবুয়ে সফরে ভালো বল করেনি। এককথায় অফফর্মের কারণেই তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি। এখানে অন্য কোনো ব্যাপার নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...