| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন অসি কিংবদন্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৭:৫০:৪৯
অবশেষে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন অসি কিংবদন্তি

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ক্রিকেট বিশ্বকে জানিয়েছেন, তাকে আর ক্রিকেট মাঠে দেখা যাবে না। ইয়ান চ্যাপেল, 78 বছর বয়সী, তার খেলার ক্যারিয়ারের পরে ধারাভাষ্য পেশা থেকে অবসর নিচ্ছেন।

খেলোয়াড়ি জীবনে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন নিজেকে। দেশের হয়ে ৭৫ টেস্ট খেলেছেন, যার মধ্যে নেতৃত্ব দিয়েছেন ৩০টিতেই। ১৪টি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরিসহ টেস্টে চ্যাপেলের রান ৫৩৪৫।

খেলেছেন ১৬টি ওয়ানডেও। সেখানে ৮টি হাফসেঞ্চুরিসহ করেছেন ৬৭৩ রান। এছাড়া টেস্টে ২০টি এবং ওয়ানডেতে বল হাতে ২টি উইকেটও নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ২০ হাজার (১৯৬৮০) রান রয়েছে ইয়ান চ্যাপেলের। উইকেট নিয়েছেন ১৭৬টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৭৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৫টি।

খেলোয়াড়ি জীবনেই নিজেকে কিংবদন্তি হিসেবে তুলে ধরেছিলেন। তবে ধারাভাষ্যকার হিসেবে তার খ্যাতি ছিল জগৎজোড়া। ক্রিকেট সম্পর্কে তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ও ভাষায় ক্ষুরধার প্রকাশভঙ্গির জন্য আলাদাভাবে পরিচিত ছিলেন চ্যাপেল। অবশেষে মাইক্রোফোন নামিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন সাবেক অসি তারকা।

সিডনি মর্নিং হেরাল্ডকে চ্যাপেল নিজেই জানিয়েছেন যে, তিনি বেশ কিছুদিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক ধকল সামলানোটাও যে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, সেটা বোঝা যায় তার কথায়।

চ্যাপেল বলেন, ‘কয়েক বছর আগে আমার ছোটখাটো একটা স্ট্রোক হয়েছিল। ভাগ্য ভালো যে, কিছু হয়নি। তবে এটা সবকিছুকে কঠিন করে তোলে। আমি বুঝতে পারি, এখানে সেখানে ঘুরে বেড়ানো, সিঁড়ি চড়া প্রভৃতি ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...