| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবারে এশিয়া কাপের ওপেনিংয়ে থাকছে এক নতুন চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৭:২৩:৩৯
এবারে এশিয়া কাপের ওপেনিংয়ে থাকছে এক নতুন চমক

ওপেনিংয়ে আঘাত লাগলে বিপদে পড়বে বাংলাদেশ। অবশ্য সেই চিন্তা বাংলাদেশ দলের মনেও আছে। দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান, বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও অনেককে বিবেচনা করা হচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে ওপেনিং অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের দিকেই মূলত নজর দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। তবে টিম মিক্স বিবেচনা করেই শুরুর জুটি বাছাই করা হবে বলে জানিয়েছেন সুজন।

তিনি বলেন, 'আমাদের এখানে স্বীকৃত ওপেনার বলতে বিজয় অথবা ইমন। বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেন করেছে। আফগানিস্তানের যে বোলিং আক্রমণ তাদের বিপক্ষে কাদের ওপেন করাবো এটাই চিন্তা করতে হবে। মুশফিক হতে পারে। বলা যায় না এটা সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেন করেছে। আমাদের অনেকগুলো অপশন আছে। তবে কম্বিনেশনের জন্য আমরা চিন্তা করবো।'

কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। যদিও তিনি টি-টোয়েন্টি খেলেন না আরও এক-দেড় বছর আগে থেকেই। তার অবর্তমানে বেশ কয়েকজন ওপেনারকে খেলালেও তারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই চিন্তার ভাঁজ পড়েছে টিম ম্যানেজমেন্টের কপালে।

সুজন বলেন, 'আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ওদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করবো কোনো কোনো জায়গায়, চিন্তা করবো ওরকম। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...