| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি কারও সহানুভূতি চাই না, তবে আমি আবারও উড়বো’: মুনিম শাহরিয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১৩:০৬:২৫
‘আমি কারও সহানুভূতি চাই না, তবে আমি আবারও উড়বো’: মুনিম শাহরিয়ার

তার ঝড়ো ব্যাটিংয়ের আগে বিশ্ব বস গেইল নিজেও অনেক ম্যাচে নো-স্ট্রাইক শেষে দর্শক ছিলেন। যদিও তিনি সেই বিপিএলে মাত্র ছয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, ময়মনসিংহের এই তরুণ ১৫২ স্ট্রাইকে ১৭৮ রান করে তার দক্ষতা প্রমাণ করেছিলেন।

এর আগে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪৩ স্ট্রাইকে ৩৫৫ রান করেছিলেন মুনিম। এমন ব্যাটিং ক্ষমতার কারণে চলতি বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো সুযোগ পান মুনিম।

সেই সিরিজের দুই ম্যাচে ২১ রানের বেশি করতে পারেননি মুনিম। পরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দুই সিরিজে আরও তিন ম্যাচে সুযোগ দেওয়া হয় ২৪ বছর বয়সী এ ওপেনারকে। যেখানে দুই অঙ্কও ছোঁয়া হয়নি তার। সবমিলিয়ে পাঁচ ম্যাচে মাত্র ৭২ স্ট্রাইকরেটে ৩৪ রান করেছেন মুনিম।

যে কারণে আসন্ন এশিয়া কাপের দল থেকে জায়গা হারিয়েছেন ঘরোয়া ক্রিকেটের এ মারকুটে ব্যাটার। পাঁচ ম্যাচে মাত্র ৩৪ রান করায় বেশ সমালোচনা ও টিপ্পনী শুনতে হয়েছে মুনিমকে। এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও খোঁচা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এসব ঘটনায় মুষড়ে পড়েননি মুনিম। বরং দিয়েছেন ঘুরে দাঁড়ানোর বার্তা, জানিয়েছেন আবারও ডানা মেলে ওড়ার প্রত্যয়। আর এজন্য কারও কাছ থেকে কোনো সহানুভূতিও চান না মুনিম। বরং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে সামনের দিকে তাকিয়ে এ প্রতিভাবান তরুণ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুনিম লিখেছেন, ‘আমি কারও সহানুভূতি চাই না। তবে আমি আবারও উড়বো। হয়তো আজকে অথবা কালকে অথবা কালকের পরদিন কিংবা তার পরেরদিন। শুধুমাত্র আমি ও আমার আল্লাহ্ জানে আমি কোথায় ছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আর কেউ আমার কথা জানুক বা না জানুক সেটা কোনো বিষয় না। তবে আমি আশা করি একদিন সবাই দেখবে যে আমি পারি। ইনশাআল্লাহ্ শিগগির আমি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...