| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিংয়ে থাকছে সবচেয়ে বড় চমক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ১২:১৮:০০
টি-২০ এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিংয়ে থাকছে সবচেয়ে বড় চমক

তারা এ জায়গায় সুযোগ দিলেও সমস্যার সমাধান করতে পারছেন না। সে কারণে এশিয়া কাপের দল থেকে মাত্র দুই নিয়মিত ওপেনার দিয়ে দল ঠিক করেছে বিসিবি। যেখানে নির্বাচকরা প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের জন্য দলে অন্তত চারটি ওপেনিং রেখেছেন।

তাই এশিয়া কাপের দল নিয়ে এখন বড়ই প্রশ্ন? ‘ওপেনিং করবেন কে কে? এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

সুযোগ পাওয়ার পর বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ছাড়া ভালো পারফরম্যান্স করতে পারেননি অন্য কোন ম্যাচগুলিতে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন।

যদিও ওই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। একাদশে তিনি যে একদম পাকাপাকি ভাবে নিশ্চিত তাও নয়। তাহলে কেনই দুই ওপেনার নিয়ে দল সাজিয়েছে বিসিবি? জানা গেছে মিডিল অর্ডার থেকে কাউকে এনে ওপেনিং করাতে পারেন সাকিব আল হাসান।

তেমনি একটি পরিকল্পনা হয়েছে দল ঘোষণার সভায়। জানা গেছে এশিয়া কাপে ওপেনার হিসেবে দেখা যেতে পারে আফিফ হোসেন অথবা সাকিব আল হাসানকে। এর ঘরোয়া ক্রিকেটের দিকে ওপেনিংয়ে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে আফিফ হোসেনের। অন্যদিকে জাতীয় দলে হয়েও ওপেনিং ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। এর আগেও এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং সাকিব আল হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...