| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তবে কি বেঞ্চে বসেই এবারের এশিয়া কাপ কাটাবেন রিয়াদ নাকি জায়গা মিলবে দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৪ ১৯:৪৪:০৬
তবে কি বেঞ্চে বসেই এবারের এশিয়া কাপ কাটাবেন রিয়াদ নাকি জায়গা মিলবে দলে

কথা বলা হচ্ছে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের। তবে এখন আর ব্যাটে বলে সে আগের রিয়াদকে পাওয়া যায় না। হয়তো এটাই নিয়তির খেলা, এভাবেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে রিয়াদ অধ্যায়ের সমাপ্তি হবে। বিগত জিম্বাবুয়ে সিরিজে হারিয়েছিলেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব, দল থেকেও বাদ পড়তে হয়েছিল দু ম্যাচের জন্য। প্রত্যাবর্তনের ম্যাচেও করে দেখাতে পারেনি বিশেষ কিছু।

তারপরও এক হালি ক্রিকেটারের ইনজুরির সুবাদে শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে টিকে গেলেন রিয়াদ। এখন প্রশ্ন হলো মূল একাদশে রিয়াদের খেলার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা ফিফটি-ফিফটি বলা যায়। ইয়াসির আলী রাব্বি, লিটন কুমার দাস ইনজুরিতে না পড়লে হয়তো স্কোয়াডে জায়গাই হতো না রিয়াদের। রিয়াদের জায়গাটি চলে যেত রাব্বির কাছে। তবে রাব্বি চোটে পড়ায় একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রিয়াদের।

অপরদিকে স্কোয়াডে ডাক পাওয়া সোহানও পুরোপুরি ফিট নয়। তিনি যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে হয়তো তাকে দিয়েই রিয়াদের জায়গা পূরণের চেষ্টা করতে পারেন টিম ম্যানেজমেন্ট। এছাড়াও রিয়াদের জায়গায় খেলতে পারেন তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা সাব্বির রহমান। হয়তো রিয়াদের চেয়ে সাব্বিরকে একটু বেশি সুযোগ দিয়ে দেখতে চাবেন নির্বাচকেরা।

অধিনায়ক যেহেতু সাকিব আল হাসান, তাই একটি ব্যাপার পুরোপুরি নিশ্চিত, দলের জন্য যেটি ভালো হবে সেটাই করবেন এই ক্রিকেটার। সেক্ষেত্রে সিনিয়র জুনিয়র এসব হিসেব দেখবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে কম্বিনেশন এর কারণে রিয়াদের বাদ পড়াটা অস্বাভাবিক কিছু নয়। হয়তো সাইড বেঞ্চে বসেই কাটতে হতে পারে এশিয়া কাপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...