| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই সাউথ আফ্রিকার লিগে ধোনিকে আর চাচ্ছে না বিসিসিআই, জেনেনিন এর মূল কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৪ ১৫:৩০:২৮
হঠাৎ করেই সাউথ আফ্রিকার লিগে ধোনিকে আর চাচ্ছে না বিসিসিআই, জেনেনিন এর মূল কারণ

দক্ষিণ আফ্রিকায় এই টি-টোয়েন্টি সিরিজের ছয়টি দলকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে। তাদের মধ্যে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি যা জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন।

সিএসকে ম্যানেজমেন্ট ধোনিকে জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজিতে মেন্টর হিসেবে পাঠাতে চেয়েছিল। এ কারণে তারা বিসিসিআইকে অনাপত্তিপত্র দিতে বলেছে। যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সেখানকার একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিসিসিআই ধোনিকে অনাপত্তিপত্র দিতে রাজি নয়।

তিনি বলেন, 'সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সিএসকে'র দলে ধোনি যদি মেন্টর থাকতে চায় তাহলে আইপিএলের দল থেকে তাকে অবসর নিতে হবে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে সে আর খেলতে পারবে না তাহলে। তাকে এখানে অবসর নিতে হবে।'

'এটা পরিষ্কার যে, ঘরোয়া বা আন্তর্জাতিক মিলিয়ে কোনো ভারতীয় ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নিলে বিদেশে অন্য কোনো লিগে খেলতে পারবে না। একজন ক্রিকেটার তখনই খেলতে পারবে যখন বিসিসিআইয়ের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক ছিন্ন হবে।'

এদিকে ধোনির পাশাপাশি চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিংকেও ডাগ আউটে চায় জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। ফ্লেমিংয়ে মেন্টর বা কোচ হিসেবে নিতে অবশ্য একটুও সমস্যা হবে না তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...