| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

“বাইরে থেকে বলা সহজ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন” : জেমি সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৪ ১৪:৪৬:৪৩
“বাইরে থেকে বলা সহজ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন” : জেমি সিডন্স

তার আগে কোচ ও ক্রিকেটাররা একান্তে কিছুটা সময় কাটাবেন। এখানে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স ঢাকায় ফিরে তার প্রিয় ক্যাফেতে সময় কাটান। কফির মগে চুমুক দিতেই তিনি হয়তো তার জিম্বাবুয়ে ভ্রমণের স্মৃতিতে ফিরে গেছেন।

ফেসবুকে জেমি সিডন্স একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গুলশানে আমার প্রিয় ক্যাফেতে ফিরলাম। আপনাদের সকল পরামর্শ নিয়েই এখানে আমাদের ক্রিকেট দল। বাইরে থেকে দেখা সহজ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তার থেকে অনেক দূরে!’

জিম্বাবুয়ে সিরিজে আনামুল হক বিজয়র ব্যাটিং তার পছন্দ হয়েছে বলেও লিখেছেন জেমি। টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে না পারলেও শেষ দুটি ওয়ানডেতে সুযোগ পেয়ে দুটি ফিফটি হাঁকিয়েছেন। ছিল দৃষ্টিনন্দন কিছু শটস।

বিজয়কে নিয়ে জেমি লিখেছেন, ‘আমি বিজয়ের কাছ থেকে পাওয়ার হিটিং দেখেছি জিম্বাবুয়েতে, যা আমার পছন্দ হয়েছে। এটা করতে তার কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং ওয়ানডে ক্রিকেটে কাজে লাগাচ্ছেন।’

ছোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা পেসার হাসান মাহমুদ নিজেকে দেখিয়েছেন দারুণ ভাবে। অন্য পেসাররা যেখানে একাদশে জায়গা নিশ্চিত করতে পারছিলেন না সেখানে হাসান ছিলেন উজ্জ্বল।

‘হাসানের (ফাস্ট বোলার) বোলিং দারুণ লেগেছে, অনভিজ্ঞ কিন্তু আমাদের ভবিষ্যতের একজন খেলোয়াড়!’

দলের অন্যতম দুই ক্রিকেটার লিটন দাস, নুরুল হাসান সোহান ও সাকিব আল হাসানকে মিস করেছেন উল্লেখ করে জেমি লিখেন, ‘লিটন ও সোহানের ইনজুরি এবং সাকিবের অনুপস্থিতি সফরে সত্যিই আমাদের ক্ষতি করেছে কিন্তু, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হয়। তারা ভালো খেলেছে!’

চলতি বছরের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। খুব বেশি সময় হাতে নেই। তার আগেই সারতে হবে অনেক কাজ। তবে জেমির লক্ষ্য আপাতত এশিয়া কাপ।

‘বিশ্বকাপের আগে আমাদের অনেক কাজ করতে হবে। যদিও এশিয়া কাপ আগে!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...