| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ হলো বার্সেলোনা-ভায়োকানোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৪ ১০:২৯:২১
শেষ হলো বার্সেলোনা-ভায়োকানোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

শনিবার রাতে নতুন স্প্যানিশ লা লিগা মরসুমের প্রথম খেলায় জাভি হার্নান্দেজের দল ঘরের মাঠে রায়ো ভায়োকানোর কাছে জিততে ব্যর্থ হয়েছে। তিনি একের পর এক সুযোগ মিস করেন এবং গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। গোলরক্ষক টের স্টেগানের দৃঢ়তার জন্য তারা ধাক্কা থেকে বেঁচে যায়।

অথচ পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছেন রবার্ট লেওয়ানডস্কি, ওসুমানে দেম্বেলে, রাফিনহারা। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। গোলের জন্য অন্তত ২১টি শট করে মাত্র ছয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। কিন্তু পায়নি কোনো গোল।

ম্যাচের ১২ মিনিটে একবার বল জালে জড়ান লেওয়ানডস্কি। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। পরে ২০ মিনিটের সময় লেওয়ানডস্কির পাসে দেম্বেলের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেও লাভ হয়নি বার্সার।

দ্বিতীয়ার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল শেষ বাঁশি বাজার ঠিক আগে দিয়ে। প্রতিপক্ষের তারকা ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে কড়া ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখেন বার্সার অধিনায়ক সার্জিও বুসকেটস। যে কারণে পরের ম্যাচটি খেলতে পারবেন না বুসকেটস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...