| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘হালকাভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২২:২৫:২৫
‘হালকাভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি’

টানা দুটি সিরিজ জিতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেললেও ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। ডেভ হাটন সিরিজ শুরুর আগে লোকেশ রাহুলের জন্য ভারতকে কিছুটা ভয় দেখিয়েছিলেন। জিম্বাবুয়েকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কোচ।

এ প্রসঙ্গে হটন বলেন, ‘আমাদের হালকাভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি। এখনকার বোলিং এবং ফিল্ডিং আগে আমাদের সময়ের মতো ভালো হয়েছে। তাছাড়া আমাদের কিছু ব্যাটার আছে, যারা সত্যিই ভালো ব্যাটিং করছে।’

তিনি আরও বলেন, ‘ছেলেদের বলেছি ভারতের সফর আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ভাল রান করতে পারলে বা ভাল ফল করতে পারলে আমাদেরই লাভ। আমরা শুধু ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে বা কাছ থেকে ভারতের খেলা দেখতে চাই না। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আমরা। আমার বিশ্বাস তিনটে ম্যাচেই ছেলেরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে।’

লম্বা সময় ধরেই বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে এখন একের অধিক দল বানাতে পারে তারা। পূর্ণ শক্তির দল না পাঠালেও ভারতকে সমীহ করছেন জিম্বাবুয়ের প্রধান কোচ। সিরিজটা তাদের জন্য কঠিন হবে বলে স্বীকার করেছেন তিনি।

হটন বলেন, ‘গত কয়েক বছরে ভারতীয় দলের প্রচুর খেলা দেখেছি। আইপিএলও দেখেছি। আমরা জানি ভারত একটা-দুটো নয়, চারটে দল তৈরি করতে পারে। ওরা যে দলই জিম্বাবোয়েতে পাঠাক সেটা শক্তিশালী এবং অভিজ্ঞ। ওরা প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলে। সন্দেহ নেই আমাদের কাজ কঠিন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...