| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিব তার ভুল বুজতে পেরেছে এটাই অনেক কিছু : জালাল ইউনুস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২২:১৫:৩৮
সাকিব তার ভুল বুজতে পেরেছে এটাই অনেক কিছু : জালাল ইউনুস

কিন্তু শেষ পর্যন্ত সাকিবের কাঁধে দায়িত্ব দিয়েছে বিসিবি। সাকিবকে শাস্তির বদলে কেন অধিনায়কত্ব দেওয়া হলো―এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, “এখানে অনেক আলাপ-আলোচনা হয়েছে। মাননীয় প্রেসিডেন্ট ছিলেন। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা তার করা ঠিক হয়নি। তা ছাড়া সাকিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।”

“আগের বোর্ড মিটিংয়ে সাকিবকেই অধিনায়ক করার একটা পরিকল্পনা আমাদের ছিল। সাকিব যেহেতু আজ স্বীকার করেছে যে সে কোনো ভুল কারণে একটা নিউজ অনলাইন মনে করে সেখানে সে এনডোর্সমেন্ট দিয়েছিল, যা ঠিক ছিল না। এ বিষয়ে তাকে বুঝিয়ে বলার পর সে বলেছে যে, ‘আমি ওখান থেকে সরে এসেছি’।”

জালাল ইউনুস আরও বলেন, “আমরা তাকে ওউন করি। সে আমাদের সেরা খেলোয়াড়। সে বলেছে, সামনে এমন কোনো ভুল হবে না। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড সভাপতির সামনে, আমরা সেটা মেনে নিয়েছি। বেস্ট প্লেয়ার হলেই শৃঙ্খলা বা কোড অব কডাক্ট ভাঙলে কম্প্রোমাইজ করা ঠিক না। হয়তো এটা কম্প্রোমাইজ করা উচিত না। দলের স্বার্থে…যেহেতু সে বলেছে সামনে এরকম কোনো সমস্যা হবে না আমরা আশা করি সামনে এটা আর সে রিপিট করবে না। এই চিন্তা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...