| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভবিষ্যতে টেস্ট শুধু বুড়োরাই খেলবে, বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২২:০২:৫৭
ভবিষ্যতে টেস্ট শুধু বুড়োরাই খেলবে, বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

টি-টোয়েন্টি ক্রিকেটের বাজারে টেস্টের জন্য ভালো ক্রিকেটার ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। চ্যাপেল বিশ্বাস করেন যে ভবিষ্যতে শুধুমাত্র বুড়োদেরই টেস্ট খেলতে দেখা যাবে। তিনি ঘুরিয়ে দোষারোপ করলেন আইপিএলকে।

দক্ষিণ আফ্রিকা, আমিরশাহি-সহ বিভিন্ন দেশে আগামী দিনে টি-টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে। চ্যাপেলের মতে, বিপুল টাকার লোভ তরুণ ক্রিকেটারদের পক্ষে সামলানো অসম্ভব। এক ওয়েবসাইটে চ্যাপেল বলেছেন, “আইপিএল দলের মালিকরা বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগের দল কিনছে। সেটা ক্রিকেটের পক্ষে একটা সমস্যা। যদি কোনও ক্রিকেটারের কাছে আইপিএলের ভাল চুক্তি থাকে এবং অস্ট্রেলিয়া ও আমিরশাহির ঘরোয়া লিগের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলা হয়, তা হলে সে কি আইপিএলের চুক্তিকে সঙ্কটে ফেলবে?”

এর পরেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে চ্যাপেল বলেছেন, “আমি যত দিন বেঁচে আছি হয়তো তত দিন টেস্ট ক্রিকেটও বেঁচে থাকবে। কিন্তু কারা খেলবে সেখানে? এটাই বড় প্রশ্ন। যদি সেরা ক্রিকেটাররা না খেলে তা হলে কেউ কি টেস্ট দেখবে? উত্তর হল, হয়তো না। টেস্ট ফরম্যাট খুবই ভাল, তবে ভাল ভাবে খেলতেও হবে।” চ্যাপেলের সংযোজন, “ভবিষ্যতে হয়তো বুড়োরাই টেস্ট ক্রিকেট খেলবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে বিষয়টা কঠিন হতে চলেছে। কারণ ওদের অনেক ভাল ক্রিকেটার রয়েছে। পাশাপাশি, যে দেশগুলি ক্রিকেটারদের বেশি অর্থ দিতে পারে না তাদেরও সমস্যা হবে।”

চ্যাপেল মনে করেন, ভবিষ্যতে টি-টোয়েন্টি ক্রিকেট বিরাট সমস্যার মধ্যে ফেলতে পারে টেস্ট ক্রিকেটকে। বলেছেন, “কোনও সন্দেহ নেই এ ব্যাপারে। আপনি বাস্তববাদী হলে আগে এটা ভেবে দেখুন, টেস্ট ক্রিকেট প্রধানত আটটা দেশ খেলে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সমস্যা হল, তারা ক্রিকেটারদের বেতন দিতে পারে না। শ্রীলঙ্কার পরিকাঠামো রয়েছে, কিন্তু রাজনৈতিক সমস্যা মারাত্মক। দক্ষিণ আফ্রিকাতেও তাই। বাংলাদেশ আর আফগানিস্তানকে কারা টেস্ট ক্রিকেটের মর্যাদা দিয়েছিল সেটাই জানি না। মনে হয় ওদের ভোট পাওয়ার জন্যেই এ কাজ করা হয়েছিল। প্রশাসকদের প্রতি আমার কোনও সমবেদনা নেই।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...