| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলে আসতে চলেছে এক বড় সড় পরিবর্তন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২১:৫২:২০
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলে আসতে চলেছে এক বড় সড় পরিবর্তন

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন ৫ ওপেনার- মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত আর পারভেজ হোসেন ইমন। সেখান থেকে এশিয়া কাপে নেই ৩ জন- লিটন, শান্ত আর মুনিম।

শুধু এনামুল হক বিজয় আর পারভেজ ইমনকেই রাখা হয়েছে। লিটন ইনজুরির কারণে নেই। আর মুনিম শাহরিয়ার ও নাজমুল শান্ত জায়গা পাননি অফফর্মের কারণে।

একসঙ্গে এত ওপেনার ছেঁটে ফেলা এবং তাদের বদলে কোনো বাড়তি ওপেনার না নেওয়া-প্রশ্ন জাগে বৈকি! আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দল ঘোষণার সময়ও উঠলো সে প্রশ্ন।

তৃতীয় ওপেনার হিসেবে কেন সৌম্য সরকারকে বিবেচনায় আনা হলো না? সৌম্য কি চোখের আড়ালে চলে গেলেন? মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘সৌম্য বাদ নয়। আমাদের এইচপি আছে। এ দলও আছে। সেখানে আছে। আর ১৭ জনের বাইরে আরও ৪ জন স্ট্যান্ডবাইও থাকবে।’

নান্নু যোগ করেন, ‘সৌম্য চোখের আড়ালে চলে যায়নি। হলে তো ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না। ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে।’

এ ছিল গণমাধ্যমের সঙ্গে কথোপকথন। তবে আজ রাতে প্রধান নির্বাচক খোলাসা করলেন, কেন মাত্র দুজন ওপেনার দিয়ে দল সাজিয়েছেন।

প্রশ্ন ছিল, এত বড় আসরে ২ জন মাত্র প্রতিষ্ঠিত ওপেনার। তবে কি আপনাদের কোনো বিকল্প চিন্তা আছে? নান্নু বলেই দিলেন, ‘হ্যাঁ, আছে। আমরা মিডল অর্ডার থেকে কাউকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছি।’

তবে তিনি কে বা কাদের কথা ভাবা হচ্ছে, তা জানাননি প্রধান নির্বাচক। ধারণা করা হচ্ছে, শেখ মেহেদি কিংবা আফিফ হোসেনকে ওপেনিংয়ে নিয়ে আসা হতে পারে। মেহেদির তো ওপেনিং খেলার অভিজ্ঞতা আছে। আফিফও ঘরোয়া ক্রিকেটে টপঅর্ডারে ব্যাটিং করে অভ্যস্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...