| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ-ই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে চড় মারার গোপন রহস্য ফাঁস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২১:৩৭:১৫
হঠাৎ-ই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে চড় মারার গোপন রহস্য ফাঁস

সম্প্রতি টেলর দাবি করেছেন, নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে বর্ণবাদের মতো ঘটনা ঘটেছে। এবার জানা গেছে, ২০১১ সালে আইপিএল খেলার সময় রাজস্থান রয়্যালসের মালিক থাপ্পড় মেরেছিলেন এই কিউই ক্রিকেটারকে।

২০১১ সালের আইপিএলে মোহালিতে কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। টেলর সেই ঘটনা নিয়ে বলেন, ‘জিততে হলে আমাদের ১৯৫ রান করতে হতো। আমি শূন্য রানেই এলবির ফাঁদে পড়ে আউট হয়ে যাই। দলও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।

ম্যাচশেষে পুরো দল, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট আমরা যে হোটেলে ছিলাম এর ছাদে বারে অবস্থান করছিলাম। শেন ওয়ার্নের সঙ্গে তখন রাজস্থানের একজন মালিক লিজ হার্লি ছিলেন।

তিনি এসে আমাকে বলেন, “রস, শূন্য রানে আউট হয়ে যাওয়ার জন্য তোমাকে আমরা মিলিয়ন ডলার দেয় না।” এই কথা বলেই আমার গালে তিন-চারটা থাপ্পড় মেরে বসেন। মারার সময় তিনি হাসছিলেন এবং খুব জোরেও মারেননি।

তবে আমার কাছে মনে হয়নি তিনি কেবল অভিনয় করেছেন। সেই মুহূর্তে আমি এটাকে ইস্যু করে তুলিনি। তবে আমি ভাবতেও পারিনি, পেশাদার স্পোর্টিংয়ে এমন কিছু ঘটতে পারে।’

রস টেলর সেই মৌসুমে ১ মিলিয়ন ডলারের বিনিময়ে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। ২০১১ সালের সেই মৌসুমে ১২ ম্যাচে মোটে ১৮১ রান করতে পেরেছিলেন এই কিউই ক্রিকেটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...