সাকিবের অধিনায়কত্বের স্থায়িত্বকাল নিয়ে এক অজানা তথ্য
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ২০:৩০:৫৬
বিসিবি ১১ আগস্টের মধ্যে এশিয়ান কাপের দল ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা হয়নি, এবং আরও দুই দিন পর ১৩ আগস্ট বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। সব জল্পনা-কল্পনার অবসান হলো। এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন দেশের শীর্ষ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ ১৩ আগস্ট শনিবার জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এশিয়া কাপের পর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।'
