| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৫ ব্যাটার, ৫ বোলার ও ৭ অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১৯:২৮:২১
৫ ব্যাটার, ৫ বোলার ও ৭ অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

তবে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেছেন সাকিব। শনিবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করা হয়, এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাত্র চারটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৭ সালে মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সাকিবকে। এর আগে ২১টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিবের অধীনে বাংলাদেশ জিতেছিল ৭টি ম্যাচে, হেরেছিল ১৪টি।

এদিকে চোটে থাকা নুরুল হাসান সোহানকে রিস্ক নিয়েই এশিয়া কাপের দলে রেখেছে নির্বাচকরা। ২১ আগস্ট পরবর্তী পর্যবেক্ষণ শেষে বুঝা যাবে সোহান কী দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে কি দেবে না।

লিটন দাস এবং ইয়াসির আলী চোটে পড়ায় ঘোষিত দলে রয়েছে বেশ কিছু চমক। লিটন দাসের চোট, মুনিম শাহারিয়ার এবং নাজমুল হাসান শান্তর অফ-ফর্মের কারণে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

দলে জায়গা হয়েছে সাব্বির রহমানের। ডান হাতি এই ব্যাটার জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ২০১৯ সালে সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর। মিডল অর্ডারে হার্ড হিটার একজনের খোঁজেই তাকেও ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে।

এছাড়াও দলে রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেয়া মাহমুদউল্লাহ ও মুশফিককে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক নুরুল হাসান সোহান চোটে পড়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলানো হয়েছিল মাহমুদউল্লাহকে। দলে জায়গা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলা এবাদত হোসেনকে।

আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপেও রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অন্য গ্রুপে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে বাছাই পর্বে পার করে আসা অন্য একটি দল।

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন এবং নুরুল হাসান সোহান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...