| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবাক কান্ড: মেসির ৭ সতীর্থকে বিক্রি করার হুমকি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১৫:৫৪:৫১
অবাক কান্ড: মেসির ৭ সতীর্থকে বিক্রি করার হুমকি

যদি এই খেলোয়াড়দের কেউ নিজেরাই ক্লাব ছাড়তে রাজি না হয়, তাহলে তাদের ফরাসি লিগের পঞ্চম বিভাগে পাঠানোর হুমকি দেওয়া হয়। যেখানে পিএসজির দ্বিতীয় দল খেলে। বিক্রি না হলে ওই খেলোয়াড়দের এই পঞ্চম বিভাগে পাঠানোর কথা।

লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের সেই সাত সতীর্থ হলেন অ্যান্ডার হেরেইরা, ল্যাভিন কুরজাওয়া, হুলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কেহরার, ইদ্রিসা গুইয়ে ও মাউরো ইকার্দি। পিএসজির আশা, চলতি আগস্ট মাস শেষ হওয়ার আগেই তাদেরকে অন্য ক্লাবে পাঠিয়ে দেওয়া যাবে।

ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা ইকুইপ ও লা প্যারিসিয়েনের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। পিএসজির নতুন স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এরই মধ্যে সাত খেলোয়াড়কে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। তাদেরকে বিবেচনায় বাইরে রেখেই মূল দল সাজানোর পরিকল্পনা করা হচ্ছে।

তবে এই সাত খেলোয়াড়কে সব সুযোগ সুবিধা স্বাভাবিক সময়ের মতোই দিচ্ছে পিএসজি। এখনও মূল দলের সঙ্গেই অনুশীলন ও খাবার খাচ্ছেন ইকার্দি-হেরেইরারা। আগামী ৩০ আগস্টের মধ্যে বিক্রি করতে না পারলে প্যারিসেই থাকতে হবে তাদের। সেক্ষেত্রে হয়তো পঞ্চম বিভাগেই চলে যেতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...