‘কোহলির মতো বাবর কখনও এতোদিন অফফর্মে থাকবে না’ :আকিব
প্রায় তিন বছরে সেঞ্চুরি করেননি কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে ভারত। সেই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার আকিব জাভেদ দুই দলের দুই বড় তারকা বিরাট কোহলি ও বাবর আজমের সঙ্গে তুলনা করেছেন।
পাক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আকিব বলেছেন, বাবরকে কখনও কোহলির মতো লম্বা সময় ধরে অফফর্মে থাকতে হবে না। এর পেছনে কারণ হিসেবে ব্যাটিং স্কিল ও টেকনিকের প্রসঙ্গ টেনে এনেছেন আকিব। তার মতে, কোহলির টেকনিকে ভুল থাকলেও, বাবরের তা নেই।
আকিবের ভাষ্য, ‘দুই ধরনের সেরা খেলোয়াড় দেখা যায়। একজন যদি আটকে যায় তাহলে দীর্ঘদিন ভুগতে হয়। আরেকজন হয় টেকনিক্যালি নিখুঁত, যাকে কখনও লম্বা সময় আটকে থাকতে হয় না। যেমন বাবর আজম, কেইন উইলিয়ামস বা জো রুট। তাদের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন।’
এসময় কোহলির টেকনিকে ভুল কোথায় তা চিহ্নিত করে আকিব বলেন, ‘কোহলির বেলায় অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারি খুবই কার্যকর। জিমি অ্যান্ডারসন সেটি অনেকবার টার্গেট করেছে। কিছুদিন আগে আমি তাকে ব্যাট করতে দেখছিলাম। সে খুব সতর্ক ছিল যেন অফসাইডের ডেলিভারিগুলো দূর থেকে না খেলে।’
তিনি আরও যোগ করেন, ‘আপনি যখন নিজের টেকনিকে পরিবর্তন আনেন তখন যেকোনো সমস্যার উদ্ভব ঘটতে পারে। এটি থেকে বের হওয়ার জন্য সে সাবলীলভাবে একটি বড় ইনিংস খেলার চেষ্টা করে দেখতে পারে। এটি করতে পারলেই দীর্ঘদিন সে রানের মধ্যে থাকতে পারবে।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বল কোহলি। এখন পর্যন্ত সাত ইনিংসে তিন ফিফটিসহ ৭৭.৭৫ গড়ে করেছেন ৩১১ রান। দুই দলের মধ্যকার লড়াইয়ে আর কেউ ২০০ রানও করতে পারেনি। আকিব মনে করে, এবার আমিরাতের পিচে এশিয়া কাপ খেলে রানে ফিরতে পারবেন কোহলি।
আকিব বলেছেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) কোহলি যদি পারফর্ম না করে এবং ভারত হেরে যায়, তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে। বলা হবে, ফর্মে থাকা দীপক হুদাকে না খেলিয়ে কেন কোহলিকে নেওয়া হলো? তবে আমিরাতের পিচগুলো সাধারণত অফফর্মে থাকা ব্যাটারদের ছন্দ খুঁজে পেতে সাহায্য করে।’
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
