| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

“টি-২০ ফরম্যাটে শামির থেকেও অনেক ভালো বোলার রয়েছে ভারতে”

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১৩:৫৩:২০
“টি-২০ ফরম্যাটে শামির থেকেও অনেক ভালো বোলার রয়েছে ভারতে”

এশিয়া কাপের স্কোয়াডে পাওয়ার বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার, আবেশ খান এবং আরশদীপ সিং। চতুর্থ শক্তিশালী বোলার হতে পারেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন যশপ্রিত বুমরাহ ও হর্ষাল প্যাটেল।

পন্টিং বলেছেন, “দীর্ঘ দিন ধরে ভারতের হয়ে ভাল বোলিং করেছেন শামি। যদি ওর শক্তি বিচার করতে চান, তা হলে দেখবেন টেস্টেই বেশি ভাল বল করে। ভারতের টি-টোয়েন্টি দলে ওর থেকে ভাল জোরে বোলার রয়েছে। ওরা মাত্র তিন জনের জোরে বোলারকে নিয়েছে। যদি চতুর্থ কাউকে নেওয়া হত তা হলে নিঃসন্দেহে শামির নামই আসত।”

শামি, বুমরা, হর্ষল না থাকলেও পন্টিং মনে করেন, ভারতকে এশিয়া কাপে আটকানো মুশকিল হবে। বলেছেন, “শুধু এশিয়া কাপ নয়, যে কোনও প্রতিযোগিতাতেই ভারতকে খেলা কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে সামনে। সেখানেও ভারতকে খেলা কঠিন হবে। ওদের দলের গভীরতা বাকি যে কোনও দলের থেকে ভাল। এশিয়া কাপ ভারতই জিতবে বলে আমার ধারণা।”

শুধু এশিয়া কাপ নয়, পাকিস্তানের বিরুদ্ধেও ভারতকে এগিয়ে রাখছেন পন্টিং। বলেছেন, “ভারতই ওই ম্যাচে জিতবে। তবে পাকিস্তানকে কোনও ভাবে ছোট করে দেখছি না। ক্রিকেটখেলিয়ে দেশগুলোর মধ্যে ওরা উপরের দিকেই থাকবে। এখনও পরের পর তারকা তৈরি করে চলেছে ওরা। তবে ভারত একটু হলেও এগিয়ে থাকবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...