| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাইগারদের বোলিংয়ের তান্ডবে চরম বিপর্যয়য়ে ওয়েস্ট ইন্ডিজ, দেখেনিন সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১২:০৩:১২
টাইগারদের বোলিংয়ের তান্ডবে চরম বিপর্যয়য়ে ওয়েস্ট ইন্ডিজ, দেখেনিন সর্বশেষ ফলাফল

ম্যাচের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সংগ্রহ ১৮ ওভার খেলে ২ উইকেটে ৪৩ রান। এর আগে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ৩৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। ২০৫ রানে এগিয়ে তারা।

বৃষ্টি বিধ্বস্ত ম্যাচের তৃতীয় দিনেও বৃষ্টি নামতে দেয়নি। বারবার প্রকৃতি বাগড়ায় তৃতীয় দিনে মোট ৬০.৪ ওভার খেলা হয়েছে। যদিও বাংলাদেশ ৪২.৪ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

আগেরদিন ২১৭ বল খেলে ৬৩ রান নিয়ে অপরাজিত ছিলেন সাইফ। শুক্রবার তৃতীয় দিন খানিক গতি বাড়িয়ে ব্যাটিং করে ২৮০ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৪৮ বল খেলে ১৩ চার ও ৪টি ছয়ের মারে ১৪৬ রান করেন তিনি।

দলীয় ৩৪৮ রানের মাথায় নবম ব্যাটার হিসেবে সাইফ আউট হওয়ার পরই আসে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত। এছাড়া জাকের আলি অনিক ৩৩ ও মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ১৪ রান। অ্যান্ডারসন ফিলিপ ও কলিন্স আর্চিবাল্ড নেন ৩টি করে উইকেট।

পরে দিনের বাকি অংশে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। দশম ওভারে জেরেমি সলোজানোকে সরাসরি বোল্ড করেন মৃত্যুঞ্জয়। তার পরের ওভারে কট বিহাইন্ড হন ক্যাসে কার্টি।

শনিবার ম্যাচের শেষ দিন ৫৭ বলে ২১ রান নিয়ে ব্যাট করতে নামবেন ত্যাগনারায়ণ চন্দরপল। এছাড়া অধিনায়ক জশুয়া ডা সিলভা অপরাজিত রয়েছেন ২১ বলে ১২ রান করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...