| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন টিম ইন্ডিয়ার এই মহাতারকা, চাপে ভারতীয় দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৩ ১০:৫১:১৬
টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন টিম ইন্ডিয়ার এই মহাতারকা, চাপে ভারতীয় দল

বিসিসিআইয়ের এক আধিকারিক ইনসাইড স্পোর্টসকে বলেছেন, “আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ২ মাস বাকি এবং জাসপ্রীত বুমরাহ ভুল সময়ে এই চোট পেয়েছেন। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। আমরা জসপ্রীত বুমরাহের চোটের দিকে নজর রাখছি। একান্ত তিনি যদি খেলতে না পারেন, তাহলে অমাদের অন্যকিছু ব্যবস্থা করতে হবে।

ওই কর্মকর্তা বলেন, “জসপ্রীত বুমরাহ পুনর্বাসনের জন্য গেছেন এবং তিনি সেরা চিকিৎসা পাবেন। সে আমাদের সেরা বোলার এবং এই মুহুর্তে তাকে নিয়ে খুব সতর্ক থাকা দরকার।” এটা উল্লেখ্য যে জসপ্রীত বুমরাহ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েন, তাহলে ভারতের বোলিং খুব দুর্বল হয়ে পড়বে। তাই বামরাহ’র দলে থাকাটা বেশ জরুরি। তবে শেষ পর্যন্ত তিনি যদি খেলতে না পারেন, সেটা ভারতের জন্য বড় ক্ষতি।

জাসপ্রীত বুমরাহ ছাড়াও ভারতের কাছে ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আভেশ খান এবং হর্ষাল প্যাটেলের বিকল্প রয়েছে। আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এই অনভিজ্ঞ ফাস্ট বোলিং নিয়ে যেতে চাইবে না ভারত। সেক্ষেত্রে দলে অভিজ্ঞ বোলারদের রাখতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। আসলে এই টুর্নামেন্টে বিপক্ষ দলগুলির তাবড় তাবড় ব্যাটসম্যানদের মুখোমুখি হতে হবে তাদের। সেক্ষেত্রে দলের মজবুত বোলিং লাইনআপ দেখতে চাউবে থিংকট্যাঙ্ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...