| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রানের পরিস্থিতি দেখে ম্যাচের সমীকরণ করে ফেলেছিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ২২:১২:১২
রানের পরিস্থিতি দেখে ম্যাচের সমীকরণ করে ফেলেছিলেন তামিম

দ্বিতীয় ম্যাচে ২৯১ রানে হেরেছে তারা। আর দীর্ঘ ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে। টানা পরাজয়ে বিধ্বস্ত বাংলাদেশ দলের জন্যও হোয়াইটওয়াশের লজ্জা অপেক্ষা করছিল। শেষ ম্যাচে মাত্র 256 রান করার পর জয়ের চিন্তা মাথায় আসা উচিত হয়নি। দলের অধিনায়ক তামিম ইকবালও জয়ের কথা ভাবেননি।

ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘যখন আপনি তিনশ ও ২৯০ রান করেও হারবেন, তখন আড়াইশ রান মনে হবে দুইশ রানের মতো। আমি ধরে নিয়েছিলাম ৩৫ ওভারের মধ্যেই হেরে যাব।’

স্বল্প রানের লক্ষ্য দিয়ে তামিমের পরিকল্পনায় ছিল শুধুই আক্রমণ। এই পালে হাওয়া লাগান অভিষিক্ত এবাদত হোসেন। হাসান মাহমুদ, মেহেদী মিরাজরা শুরুতে উইকেট এনে দেয়ার পর এক ওভারেই এবাদতের দুই উইকেট। ৩৫ রানে ৫ উইকেট পাওয়ার পর বাকি কাজটা হয়ে যায় বলে মনে করছেন তামিম।

‘আমি ভেবেছি, শুধু আক্রমণ এবং আক্রমণই করব। তারপর কী হয় দেখা যাবে। সৌভাগ্যবশত আমরা দ্রুতই ৫টি উইকেট পেয়ে যাই, এরপর বাকি কাজটাও হয়ে যায়।’

অভিষেকেই নিজেকে চিনিয়েছেন এবাদত হোসেন। ওভারে হ্যাট্রিকের সুযোগ তৈরি করলেও পরের বল নো বল হওয়ায় মিস করেন সুযোগ। হ্যাট্রিক না করতে পারলেও বাংলাদেশকে ম্যাচে ফেরার মোমেন্টাম এনে দেন তিনিই। তামিম অবাক হয়েছেন, বেশ কয়েকটি সিরিজে দলের সঙ্গে রেখেও কেন খেলানো হয়নি তাকে!

‘আমরা তাকে অনেকদিন ধরেই দলের সঙ্গে রেখেছি। এই সিরিজে মুল দলে সে জায়গা না পাওয়ায় একটু অবাকই হয়েছি। এটা ছিল তার জন্য খুব ভালো সুযোগ এবং সৌভাগ্যবশত সে প্রত্যাশা পূরণ করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...