| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: পরিবর্তন হচ্ছে কাতার বিশ্বকাপের সূচি, দেখেনিন নতুন সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ১২:২৫:৪৩
ব্রেকিং নিউজ: পরিবর্তন হচ্ছে কাতার বিশ্বকাপের সূচি, দেখেনিন নতুন সূচি

আর্জেন্টিনার সংবাদমাধ্যম দিয়ারিও ওলে এই খবর প্রকাশ করেছে। ওলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারের মাটিতে আয়োজক হিসেবে থাকা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

কাতার বিশ্বকাপের বর্তমান সময়সূচি অনুযায়ী, ২১ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন গ্রুপ এ কাতার-ইকুয়েডর ও সেনেগাল-নেদারল্যান্ডস এবং বি গ্রুপে ইংল্যান্ড-ইরান ও যুক্তরাষ্ট্র-ওয়েলস।

তবে এই সূচিতে স্বাগতিক কাতারের ম্যাচের আগে রাখা হয়েছে সেনেগাল-নেদারল্যান্ডস ও ইংল্যান্ড-ইরান ম্যাচ। ইকুয়েডেরের বিপক্ষে কাতারের ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যায় সাতটায় শুরু কথা বলা হয়েছে। অন্যদিকে সেনেগাল-নেদারল্যান্ডস দুপুর ১টা ও ইংল্যান্ড-ইরান ম্যাচের সূচি দেওয়া বিকেল ৪টায়।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে চলে আসা রীতি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলবে স্বাগতিক দেশ। এ রীতি চলমান রাখতেই এখন বিশ্বকাপের সূচি এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। কেননা স্বাগতিক দেশ কাতারের আগে রাখা হয়েছে অন্য দুইটি ম্যাচ।

নতুন সূচিতে একদিন এগিয়ে ২০ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করা হবে। এরপর নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচটি হবে পরদিন বেলা ১১টায়। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিতই রাখা হবে বলে জানাচ্ছে দিয়ারিও ওলে।

তবে এই প্রস্তাবিত পরিবর্তনের অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ওলে'র প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে ফিফা কাউন্সিল ব্যুরো গঠন করা হবে। তারাই জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...