| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোহলি নয়, তরুণদের উচিত বাবরকে অনুসরণ করা’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১২:৫৭:০১
‘কোহলি নয়, তরুণদের উচিত বাবরকে অনুসরণ করা’

সীমিত ওভারের ফরম্যাটই হোক, বা লম্বা ফর্ম্যাট, ক্রিকেটের সব সংস্করণেই কোহলি-বাবরের মতো নিয়মিত পারফরমারের অভাব নেই। কিন্তু এই দুটি তাদের ব্যাকরণের ভুলের জন্য বেশি আলোচিত। প্রযুক্তিগত দিক থেকে দুই ক্রিকেটারের জুটি সমান ওজনের।

তবে তাদের মধ্যে কে ভালো, সেই প্রশ্নের মুখোমুখি হলে একজনকে বেছে নিতেই হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ ব্যাটসম্যান নাসের হোসাইনকেও করা হলো, তবে সেটা কভার ড্রাইভের ক্ষেত্রে।

কোহলি আর বাবর, দুই ক্রিকেটারের কভার ড্রাইভ নিয়েই আলোচনা হয় বেশ। তবে নাসেরের মনে ধরেছে বাবরেরটাই। তিনি বললেন, ‘দুঃখিত ভারতীয় ভক্তরা, আমি এই ক্ষেত্রে একটু পক্ষপাতদুষ্ট হচ্ছি, আমি বাবরকে বেছে নিচ্ছি।’

নাসের হোসেইন কেন বাবরকে বেছে নিলেন, সেটাও জানালেন। তার মতে বাবর একটু বেশি ব্যাকরণ মানেন এই ক্ষেত্রে। তিনি বলেন, ‘আমি কোহলিকে প্রায় বেছে নিয়েইছিলাম। কোহলির কবজির মোচড়টা খুব দ্রুত হয়। তবে বাবর এক্ষেত্রে খুব বেশি ব্যাকরণ মেনে করে।’

তিনি এটাও জানান যে তরুণ ক্রিকেটারদের যদি কোহলি আর বাবরের একজনকে বেছে নিতে হয় কভার ড্রাইভ শেখার জন্য, সেক্ষেত্রে বাবরকে বেছে নেওয়ার পরামর্শই দেবেন নাসের।

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে খেলেছেন ৪২ টেস্ট, ৮৯ ওয়ানডে, ৭৪টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...