| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চার-ছক্কা হাঁকানোর গোপন রহস্য জানালেন সিকান্দার রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১২:০২:২৩
চার-ছক্কা হাঁকানোর গোপন রহস্য জানালেন সিকান্দার রাজা

টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে অতল গহ্বর থেকে টেনে এনেছেন তিনি। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে দলটি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়েকে চ্যাম্পিয়ন করেছিলেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। তার সাম্প্রতিক ফর্মের উদাহরণ হল বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তার অপরাজিত ১৩৫ রান। এই ম্যাচে বাংলাদেশের প্রত্যেক ব্যাটসম্যান মিলে মারেন ৪টি ছক্কা। কিন্তু একজন রাজা মারেন ৬টি ছক্কা।

আর ওই ম্যাচ শেষে রাজা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘আমি মনে করি ছক্কা মারার রহস্যটা আমার ব্যাটেই লুকিয়ে আছে। অন্যরা যা করে আমি তার থেকে আলাদা কিছু করি না। আমার যথেষ্ট ভালো ব্যাট আছে।’

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাজা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন। নিজের এমন অর্জন ব্যাখা করতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। এমন ইনিংসকে দুর্দান্তই বলেছেন এই অলরাউন্ডার। গ্যালারিতে বসে অনুপ্রেরণা জোগানোয় দর্শকদের ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি।

দ্বিতীয় ম্যাচ শেষে রাজা বলেন, ‘আজকের ইনিংসটি খেলতে নিজের সর্বোচ্চটা দিয়েছে। আর এই অর্জন ব্যাখ্যা করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বিনম্র একটা অনুভূতি হচ্ছে, তবে বুঝতে পারছি না, আমার কী বলা উচিত। তবে বোলাররা আজ অসাধারণ কাজ করেছে। যে অর্জনটা আমরা করলাম, সত্যিকার অর্থেই সেটা দুর্দান্ত। আর অনুপ্রেরণা জোগানোর জন্য গ্যালারির দর্শকদেরও ধন্যবাদ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...