| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১১:৫৪:৩৬
বৃষ্টির মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ, জেনে নিন ফলাফল

খেলাও শেষ হয়নি। তাই বাংলাদেশ 'এ' দল এবং ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের মধ্যকার অনানুষ্ঠানিক চার দিনের টেস্ট ম্যাচটি পরিণতি ড্র তে যেয়ে হাজির হয়।

বাংলাদেশ এ দল সেন্ট লুসিয়ায় শুরুতে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি। ডাক মেরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এই তরুণ ব্যাটারকে হারিয়ে শুরু হয় বিপর্যয়, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। একমাত্র মোহাম্মদ মিঠুন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার ক্যারিবিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি।

বাংলাদেশের অধিনায়ক এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মার্কইনো মাইন্ডলির বলে টেভিন ইমালচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে মিঠুনের ব্যাট থেকে এসেছে ৫০ রান। তাছাড়া নাঈম হাসানের ব্যাট থেকে এসেছে ২৭ রান।

এই দুই ব্যাটার ছাড়া আর কেউই বলার মতো তেমন কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। সফরকারীদের ৬ ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্কের ঘরে।

ক্যারবিয়ানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মাইন্ডলি। তিনি একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছড়া গ্রিভসের ঝুলিতে গেছে ৩ উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৫ উইকেটে করে ২৬৩ রান। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। যার ফলে ম্যাচ ড্র হয়। বাংলাদেশের হয়ে সৈয়দ খালেদ আহমেদ শিকার করেছেন দুই উইকেট। ৩৪ ওভার বোলিং করে ৪৪ রানে ১ উইকেট নেন অফ স্পিনার নাঈম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...