| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্যভাবে শেষ হলো আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সিরিজ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ১২:০১:২০
অবিশ্বাস্যভাবে শেষ হলো আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সিরিজ, দেখেনিন ফলাফল

ইংল্যান্ডের ব্রিস্টলে টস জিতে প্রথমে বোলিং করে আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডের ডুসেন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি। ডি কক ৭ ও ডুসেন ৪ রান করেন। কিন্তু আরেক ওপেনার রেজা হেনড্রিকস ৪০ বলে ৪২ রান করেন।

চার মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার এবং ডোয়াইন প্রিটোরিয়াস দ্রুত রান তুলে নেন। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

মার্করাম ১০ বলে ২৭, ক্লাসেন ১৬ বলে ৩৯, মিলার ২০ বলে অপরাজিত ৩২ ও প্রিটোরিয়াস ৭ বলে ১৭ রান করেন। ১৮৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দুই পেসার পার্নেল ও প্রিটোরিয়াসের বোলিংয়ে শুরু থেকেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। টপ-অর্ডারের তিন ব্যাটার শূন্য হাতে বিদায় নেন।

পরের দিকের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে হার বরণ করে নেয় আয়ারল্যান্ড। সাত বল বাকী থাকতে ১৩৮ রানে অলআউট হয় আইরিশরা। মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ৩৪ রান করেন হ্যারি টেক্টর।

পার্নেল ৩০ রানে ৫ উইকেট নেন। ৪৫ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পার্নেল। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের অংশ ছিলো। ১৭ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...