| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আর কিছুক্ষণ পরেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ১১:১৯:১৯
আর কিছুক্ষণ পরেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

বিশ ওভারের সিরিজ আগেই হারিয়েছে, এখন চ্যালেঞ্জ ওয়ানডে সিরিজ বাঁচানো। তাই রোববার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। ম্যাচটি টি স্পোর্টসে দেখা যাবে।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য মনে করছেন এ ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা, ‘খেলোয়াড় হিসেবে, ব্যক্তি হিসেবে, দলের সদস্য হিসেবে এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছি আমি। তবে ব্যাপারটা (হলো), কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।’

তবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটন দাসের সঙ্গে পাওয়া যাবে না দলের পেস বোলিং বিভাগের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানকে। অ্যাঙ্কেলের চোটে এ ম্যাচে বিশ্রামে এই বাঁহাতি। তবে স্বস্তি মিলেছে মুশফিকুর রহিম আর শরিফুল ইসলাম সুস্থ হওয়ায়।

দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আসবে। হেরাথ ইঙ্গিত দিয়েছেন, আগের ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার না খেলানো বাংলাদেশ দল আজ দ্বিতীয় ওয়ানডেতে তাইজুল ইসলাম বা নাসুম আহমেদকে জায়গা দেবে।

হেরাথ বলেন, ‘একজন স্পিন কোচ হিসেবে একাদশে বাড়তি স্পিনার দেখতে চাই আমি। একই সঙ্গে আমাদের বিপক্ষ নিয়েও ভাবতে হবে পরিকল্পনা করতে হবে। আমি নিশ্চিত তাইজুল বা নাসুমের যেকোনো একজন কালকের ম্যাচে খেলবে।’

আগের ম্যাচে ৪ বোলার নিয়ে খেলার মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে। ৩০৪ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হারে সফরকারীরা। আজ দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগেই মনোযোগ দিতে পারে দলটি। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন না থাকলেও তার জায়গা নিতে পারেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...