চমক দিয়ে শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শনিবার রাতে লডারহিলের সেন্ট্রাল ব্রোড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও সূর্য কুমার যাদবের ব্যাটে দারুণ শুরু পায় সফরকারীরা। দলীয় ৫৩ রানের মাথায় ৩৩ রান করা রোহিতের বিদায়ে ভাঙে জুটি।
এরপর সূর্য কুমার বিদায় নেন ২৪ রান করে আলজারি জোসেফের বলে এলবিডব্লু হয়ে। দীপক হুডাকেও (২১) ফেরান জোসেফ। তবে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে এগিয়ে নেন ঋষভ পন্থ। এছাড়া সাঞ্জু স্যামসন ৩০ (২৩) ও আক্সার প্যাটেলের ৮ বলে ২০ রানে ভর করে ৫ উইকেটে ১৯১ রান তোলে ভারত।
উইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয় ও আলজারি জোসেফ। ১টি উইকেট নেন আকিল হোসেইন।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর জুটিটা টিকে মাত্র ১.৪ ওভার পর্যন্ত। ওপেনার ব্র্যান্ডন কিংকে ১৩ রানে ফেরান আভেশ খান। ১ রান করা ডেভন থমাসকেও ফেরান আভেশ।
এরপর কাইল মায়ার্স ১৪ রান করে বিদায় নেন আক্সার প্যাটেলের বলে ক্যাচ দিয়ে। যদিও নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল সমান ২৪ রান করে করলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ১৯.১ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ভারতের হয়ে ৩ উইকেট পায় অর্শদ্বীপ সিং। ২টি করে উইকেট নেন আভেশ খান, আক্সার প্যাটেল ও রবি বিষ্ণই। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে একই মাঠে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
