| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: একটি সমস্যার জন্য আজ রাজা সফল ক্রিকেট যোদ্ধা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৬:১৯:২৭
অবিশ্বাস্য: একটি সমস্যার জন্য আজ রাজা সফল ক্রিকেট যোদ্ধা

জীবনের প্রবাহ তাকে একজন সফল ক্রিকেটারে পরিণত করেছে। রাজা এখন ক্রিকেটার হলেও যোদ্ধা চেতনা তার হৃদয়ে রয়ে গেছে। গভীরে, রাজা এখনও বীর। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান বলেছেন যে এয়ার ফোর্স কলেজে তার সময় এখনও তাকে বিভিন্নভাবে সাহায্য করে।

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে রাজা বলেছেন, 'এখানে ভালো করার চাপ আছে এবং খেলা জেতার চাপ আছে। আমি মিথ্যা বলবো না। আমি এয়ার ফোর্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এটা অবশ্যই আমাকে সাহায্য করে। আমি হাল ছেড়ে দেই না। আমি আঘাত পাই, আমাকে আঘাত পেতে হয়, আঙুল ভাঙে, পায়ের আঙুল ভাঙে, আরও কত কিছু হয়। এগুলো আমি পরোয়া করি না।'

চলতি বছরটা স্বপ্নের মতো কাটছে রাজার। কদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। আর রাজা পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সেরার পুরষ্কার উঠেছে তার হাতেই।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অপরাজিত ১৩৫ রানের ইনিংসে জিম্বাবুয়েকে ৩-৪ রান তাড়া করে জিতিয়েছেন রাজা। অবশ্য পথটা এতটা সহজ ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬২ রানে ৩ উইকেট চলে গিয়েছিল জিম্বাবুয়ের। ইনোসেন্ট কাইয়াকে নিয়ে সেখান থেকেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রাজা। চতুর্থ উইকেটে তারা যোগ করেছেন ১৯২ রান।

রাজা নিজের মানসিকতা নিয়ে বলেছেন, 'ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাড়ে ৩ বছর পাকিস্তান এয়ার ফোর্স কলেজে কাটানো আমাকে দারুণভাবে সাহায্য করে। আমার ভেতরে সবসময়ই লড়াকু মানসিকতা থাকে। আমি হয়তো যুদ্ধ বিমানের পাইলট হতে পারিনি। কিন্তু একজন মানুষ হিসেবে আমি সবসময়ই একজন যোদ্ধা। মানসিক ও শারীরিক প্রশিক্ষণগুলো এখন আমাকে পথ দেখাচ্ছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...