| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই অদ্ভুদ এক বার্তা দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ২২:২৬:৫১
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই অদ্ভুদ এক বার্তা দিলেন তামিম

যদিও পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯ ওয়ানডেতে সবকটিতেই জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বিশেষ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের তেমন কোনো জয়ের ধারা নেই।

তবুও যেন কোথায় একটা ঘাটতি দেখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে জয়ের ছন্দে নেই আমরা। হারের ছন্দে আছি বলেই হাসলেন তিনি।’

নিজের দল ও দলের জয়ের ব্যাপারে অধিনায়ক বলেন, ‘ওয়ানডে দল ভালো করছে। র্যাং কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে কিন্তু র্যাং কিং মাঠের ক্রিকেটে কোনো প্রভাব রাখতে পারে না। যে দল ভালো ক্রিকেট খেলে তারাই ম্যাচ জেতে। আপনি যদি তাদের মাটিতে তাদেরকে হারাতে চান তাহলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আপনার সবগুলো কাজ ভালো করতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করি তাহলে ভালো কিছু হবে।’

তামিম আরো বলেন, ‘অবশ্যই আমরা ধারাবাহিকতা রাখতে চাই। যদি দল হিসেব করেন আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলায় কে ভালো দল সেটা হিসেব করে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলছে সেটা দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। যদি তাদেরকে হারাতে হয় অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। অন্যথায় নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ডেঞ্জারাস।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...