| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এতোকিছুর পরেও চিন্তাধারা পাল্টায়নি রোনালদোর, বরং সমালোচনার জন্ম দিয়েছেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ২১:০৮:০৯
এতোকিছুর পরেও চিন্তাধারা পাল্টায়নি রোনালদোর, বরং সমালোচনার জন্ম দিয়েছেন

ম্যান ইউকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলা সত্ত্বেও, ক্লাবের কোচ, এরিক টেন হাগ, রোনালদোকে ছেড়ে দিতে রাজি নন। এদিকে প্রস্তুতি পর্বে একটি ম্যাচে রোনালদোকে খেলিয়েছেন তিনি। তবে সেই খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সমালোচনার জন্ম দেন রোনালদো।

তবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলা এরিক টেন হাগ ম্যাচের প্রথমার্ধে রোনালদোকে ভালো পরীক্ষা দেন। এ কারণে তিনি এখন ম্যাচ ফিটনেস উন্নত করার পরামর্শ দিচ্ছেন সিআর সেভেনকে। তা না হলে একাদশে এই পর্তুগিজ তারকার জায়গা হবে না।

রোনালদোর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনায়ও মুখ খুলেছেন ম্যানইউ কোচ। একদিন আগেই তিনি জানিয়েছেন, রোনালদোর এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে আজ তার সম্পর্কে উপদেশ বাণীও ছাড়লেন এরিক টেন হাগ।

ম্যানইউ কোচকে জিজ্ঞাসা করা হলো, ‘আপনি যেভাবে ম্যানইউকে খেলাতে চাচ্ছেন, সে হিসেবে রোনালদো কী ফিট আছে খেলার জন্য?’ টেন হাগ বলেন, ‘আমি মনে করি তিনি পারবেন (খেলতে)। তবে, ম্যাচের শুরু থেকে খেলার জন্য অবশ্যই তাকে ফিট হতে হবে। কারণ, সে মাত্রই খেলা শুরু করতে যাচ্ছে।’

প্রসঙ্গতঃ প্রাক মৌসুম প্রস্তুতির জন্য থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ম্যানইউ। ওই সফর থেকে নিজেকে সরিয়ে রাখেন রোনালদো। ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও খেলেননি। শুধুমাত্র রায়ো ভায়োকানোর বিপক্ষে ৪৫ মিনিট খেলেছেন তিনি।

ম্যানইউ কোচের মুখ থেকে আবার প্রশংসাবাক্যও ঝরে পড়লো রোনালদোর নামে। তিনি বলেন, ‘তিনি সত্যিই এক অসাধারণ ফুটবল খেলোয়াড়। এটা অনেকবারই প্রমাণ করেছেন তিনি। তবে এটা ঠিক যে, আপনি এখন যেমন আছেন, সেটা দিয়েই মানুষ আপনাকে বিচার করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...