| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ২০:১৮:৫২
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ভুগতে হয় নুরুল হাসান সোহানের দল। এরপর দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে টাইগারদের হারিয়ে সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে রোডেশিয়ানদের টি-টোয়েন্টি সিরিজে এটি প্রথম জয়। তবে ২০১৩ সাল থেকে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ জিততে পারেনি। আর ম্যাচ হিসেবে এটি ১৯টি ওয়ানডে। তারপরও এবার স্বাগতিকদের চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

তামিম বলেন, 'দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।'

জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। তাই টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও খেলছেন না এই অলরাউন্ডার। তবে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তামিমের মতে, দুই-তিনজন ছাড়া দলের বেশিরভাগ সদস্যই তরুণ। তাই এই সিরিজে তরুণদের সুযোগ দেখছেন তিনি।

তামিম বলেন, 'আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিন থেকে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...