| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অধিনায়কের তালিকায় রয়েছে ৪ ক্রিকেটার, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে একজন: জানালো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৯:৫১:২২
অধিনায়কের তালিকায় রয়েছে ৪ ক্রিকেটার, প্রস্তাব ফিরিয়ে দিয়েছে একজন: জানালো বিসিবি

আশ্চর্যজনকভাবে চারজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বিসিবি। তালিকায় থাকা কেউ ইতিমধ্যে অফারটি প্রত্যাখ্যান করেছেন। বাকি আছে তিনজন। সেই তালিকায় রয়েছেন তুমুল সমালোচিত মাহমুদুল্লাহ রিয়াদও।

অধিনায়ক নির্বাচনের প্রশ্নের উত্তরে শুরুতে তিনি বলেন, ‘আগেই তো বলেছি সিরিজ শেষে আলোচনা হবে। টি-টোয়েন্টি আর ওয়ানডের খেলোয়াড়রা প্রায় একই। আগেও বলেছি সিরিজ শেষ হওয়ার আগে কোনও কথা নেই।’

অধিনায়কের সংক্ষিপ্ত তালিকা নিয়ে তিনি যোগ করেন, ‘অধিনায়কত্বে তিনটা নাম আছে। এর মধ্যে মাহমুদউল্লাহর নামও আছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলা কঠিন। তবে মাহমুদউল্লাহর নাম আছে। সাকিব আল হাসানের নাম নিশ্চিতভাবেই আছে। অস্বীকার করার কিছু নেই। কারও একটা নাম আছে।’

‘আগে আরও একটি নাম ছিল- লিটন দাস। আপনাদের স্ট্রেইট ফরোয়ার্ড বলছি। এখন তো দেখছি নতুন করে যোগ হচ্ছে সোহান। অনেকে মনে করছে সোহানও ভবিষ্যতের অধিনায়ক।’– বলেন নাজমুল হাসান।

তালিকায় থাকা প্রত্যেকের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেন বিসিবি প্রধান, ‘নতুন অধিনায়ক যাকেই করি তার সঙ্গে তো বসতে হবে আগে। সে হতে চায় কি না সেটাও তো জানতে হবে। যেই চারটি নাম বললাম, এদের মধ্যে একজন অলরেডি না করে দিয়েছে। আমি বলবো না কে? বোর্ড বা ম্যানেজমেন্ট কী চিন্তা করলো সেটা যথেষ্ট না। যাদের কথা বলছি তারা হতে চায় কি না সেটাও জানতে হবে।’

তবে ভেতরের কথা ভিন্ন। নতুন অধিনায়ক বোর্ড চূড়ান্তই করে রেখেছে। সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হচ্ছেন। তার সঙ্গে কথা পাকাপাকিও করে ফেলেছে বোর্ড।

নাজমুল হাসান অবশ্য এক প্রশ্নের জবাবে সাকিব অধিনায়ক হচ্ছেন সেই ধারণা দিয়েছেন, ‘সব কিছু চিন্তা করেই নামটা দেওয়া হবে। ভালোটাই দেওয়া হবে। আপনাদের অস্থির হবার কিছু নেই। এখন পর্যন্ত আমরা টেস্ট অধিনায়ক জানি, আমরা ওয়ানডে অধিনায়ক জানি। টি-টোয়েন্টিতে যদি দুই অধিনায়ক বা তিন অধিনায়কের নাম বলে দেই, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন সাকিব হচ্ছে কি হচ্ছে না। আমি এখন তো এই জিনিস বলবো না (হাসি)।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...