| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে গেইল-ম্যাককালামদের পাশে রেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৮:৩২:০০
অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে গেইল-ম্যাককালামদের পাশে রেজা

বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রেজার ব্যাট হাতে ৫৩ বলে ৭৪ রান করেন। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ৫৭, ৫৩ ও ৭০ রানের ইনিংস খেলেছিলেন রেজা। বুধবারের খেলায়, তিনি এক ইনিংসে ক্যারিয়ার সেরা ৭৪ রান করেন।

ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের মতো বিশ্ব তারকারা টেস্ট খেলা দেশগুলির মধ্যে টানা চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অর্ধশতক করার কীর্তি অর্জন করেছেন। ২০০৮-০৯ সালে ম্যাককালাম এবং ২০১২ সালে ক্রিস গেইল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। গেইলের চারটি অর্ধশতকের মধ্যে দুটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এছাড়া সব সদস্য দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর ২০২১ সালে নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস, একই বছর কানাডার রায়ানখান পাঠান ও ২০২২ সালে ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। এর মধ্যে ম্যাকিওন আবার টানা দুই সেঞ্চুরিতে করেন বিশ্বরেকর্ড।

এবার রেজার সামনে রয়েছে প্রথম ব্যাটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ফিফটি করার সুযোগ। আগামীকাল (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ন্যুনতম পঞ্চাশ রান করলেই এককভাবে টানা ফিফটির বিশ্বরেকর্ড হবে রেজার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...