| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম বলটা ছয় মারার পর আত্মবিশ্বাস পেয়ে যাই, আর বাকিটা ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৭:২৫:৫৬
প্রথম বলটা ছয় মারার পর আত্মবিশ্বাস পেয়ে যাই, আর বাকিটা ইতিহাস

এক ওভারে ৩৪ রান করা প্রসঙ্গে বার্ল বলেন, আমার জন্য আদর্শ ম্যাচআপ ছিল। বাঁহাতি স্পিনার দেখেই আমি ঠিক করে ফেলি যে এই ওভারে ২০-এর বেশি রান নেব। প্রথম বলটা ছয় মারার পর আত্মবিশ্বাসও পেয়ে যাই। বাকিটা ইতিহাস।

বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপে রায়ান বার্ল বলেন, দ্বিতীয় ম্যাচে আমি ৩১ বলে ৩২ রান করেছি। কোনো ঝুঁকি নিইনি। আমার দলও জেতেনি। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে কোচকে জিজ্ঞেস করেছিলাম, আমার কী করা উচিত যদি “ম্যাচআপ” মিলে যায়। সে বলেছে, “মারো নয়তো মর।” আমিও তাই করেছি।

এর আগে ২০১৯ সালে সাকিব আল হাসানের ১ ওভারে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩০ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বার্ল।

মঙ্গলবার নাসুমের এক ওভারে ৩৪ রান করার পর বার্ল বলেন, আমার দলের সবাই এটা নিয়ে মজা করছিল। এখন সাকিব কই? সে এই সফরে এলো না যে? আজ নাসুমের ওভারে ৩৪ নিয়েছি। কে জানে, সেও হয়তো সাকিবের মতো পরেরবার জিম্বাবুয়ে সফরে আসবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...