| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সর্বশেষ টি-২০ র‌্যাংকিং ঘোষণা, দেখেনিন বাংলাদেশ ব্যাটারদের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৬:৩২:১৬
আইসিসির সর্বশেষ টি-২০ র‌্যাংকিং ঘোষণা, দেখেনিন বাংলাদেশ ব্যাটারদের অবস্থান

এইতো জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে ধুঁকতে হয় বাংলাদেশকে। পারফরম্যান্সের এই দুর্দশার ছাপ দেখা যাচ্ছে আইসিসির র্যাংকিংয়েও। মঙ্গলবার আইসিসি সর্বশেষ যে র্যাংকিং দিয়েছে, তাতে সেরা ৩৬ জন ব্যাটারের মধ্যেও নেই বাংলাদেশের কেউ।

বাংলাদেশের ব্যাটারদের আগে র্যাংকিংয়ে আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড তো বটেই, পাপুয়া নিউগিনির ব্যাটারও আছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা কোথায় দাঁড়িয়ে, বোঝা যাচ্ছে এই র্যাংকিংয়েই।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই ফরম্যাটে সেরা অবস্থান নাইম শেখের। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এক ধাপ নেমে এখন ৩৭ নম্বরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারে সবার শীর্ষে সাকিবশান্ত-রিয়াদদের উপর চটলেন সুজন; দলের জন্য না নিজের জায়গা ঠিক রাখার জন্য খেলেছে ওরাহারের পর যাকে দোষ দিলেন অধিনায়ক মোসাদ্দেক এক ধাপ এগিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৪২ নম্বরে। এক ধাপ নেমে লিটন দাস আছেন ৪৯তম অবস্থানে। চার ধাপ এগিয়েছেন আফিফ হোসেন। এখন তিনি ৫৪ নম্বরে।

বোলিং র্যাংকিংয়ে অবশ্য সেরা বিশের মধ্যে আছেন বাংলাদেশের শেখ মেহেদি হাসান। তিনি আগের মতোই ১৪ নম্বর অবস্থানে আছেন। পাঁচ ধাপ নেমে নাসুম আহমেদ এখন ২১ নম্বরে। তিন ধাপ নেমে সাকিব আল হাসান ২৭ আর দুই ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান আছেন ৩১তম অবস্থানে।

অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি সাকিব দুই নম্বরে। এই ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনিই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...