অবিশ্বাস্য: এশিয়া কাপ আয়োজন না করেও মোটা অংকের টাকা পাচ্ছে শ্রীলঙ্কা
এশিয়া কাপের আসন্ন আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক স্বত্ব থাকবে শ্রীলঙ্কার হাতে। ২৭ আগস্ট এশিয়ান কাপে পর্দা উঠছে। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা বলেন, 'এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রতি দলের জন্য ২ মিলিয়ন, হোস্টিং ফি ২.৫ মিলিয়ন এবং টিকিট বিক্রয় ফি হিসেবে ১.৫ মিলিয়ন ইউএস ডলার পাবে শ্রীলঙ্কা।'
চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেছে। এই টুর্নামেন্টটি আয়োজন করতে পারলে তাদের পর্যটন খাত কিছুটা হলেও ঘুরে দাঁড়াতো বলে মনে করেন মোহান। এর ফলে দেশটির অর্থনীতিও উর্ধ্বমুখী হতো।
এসএলসি সাধারণ সম্পাদক বলেন, 'দেশে বিরাজমান অস্থিরতার কারণে স্টেকহোল্ডারদের (আয়োজক সংশ্লিষ্ট) সন্দেহ ছিল। আমরা যদি এটির আয়োজন করতাম তাহলে শ্রীলঙ্কার অর্থনীতি অবশ্যই পর্যটন খাতে উর্ধ্বমুখী হতো এবং দেশের ভাবমূর্তির উন্নতি হতো।'
এশিয়া কাপের এবারের আসরে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এক সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। এশিয়া কাপের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
