| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের যে অনন্য রেকর্ড শুধুই সাকিবের দখলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৫:৫৬:০৩
বিশ্বকাপের যে অনন্য রেকর্ড শুধুই সাকিবের দখলে

২০০৭ বিশ্বকাপে প্রতিপক্ষ ইন্ডিয়ার বিপক্ষে

৫৩ রান,২০১১ বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে ৫৫ রান,২০১৫ বিশ্বকাপে প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রান এবং২০১৯ বিশ্বকাপে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ব্যাপারটা কাকতালীয় হলেও, এখানে একটি ব্যাপার পরিষ্কার যে আসরের প্রথম ম্যাচে সাকিব নিজের সর্বোচ্চটাই নিংড়ে দেন। কারণ শুরুর দিকে সাফল্য চলে এলে যেকোনো ক্রিকেটারের জন্যই পরবর্তীতে টুর্নামেন্টটি ভালো কাটবে। যদিও ২০০৭ এবং ১১ বিশ্বকাপে ভালো শুরুর পরও আহামরি কোনো পারফরমেন্স করে দেখাতে পারেননি সাকিব।

২০১৫ বিশ্বকাপে আবার বেশ ভালই পারফর্ম করেছিলেন সাকিব। তবে ২০১৯ সালে পাওয়া নিজে শুরুটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়েছিলেন এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান দিয়ে সাকিবের বিশ্বকাপ মিশন শুরু হয়। পরবর্তীতে নয় ম্যাচে পাঁচটি ফিফটি এবং দুটি সেঞ্চুরি করেন সাকিব।

ব্যাট হাতে মোট ৬০৬ রান এবং বল হাতে ১১ টি উইকেট শিকার করেন সাকিব। সাকিবের পারফরমেন্স এতটাই অতিমানবীয় ছিল যে, ক্রিকেট বৌদ্ধারা বলছিলেন রোহিত শর্মা এবং চাহাল মিলে এক সাকিব। রোহিত শর্মার মোট রান ছিল ৬৪৮, সাকিবের চেয়ে ৪২ রান বেশি। অপরদিকে চাহালের উইকেট ছিল ১২টি, সাকিবের চেয়ে একটি বেশি।

অর্থাৎ ২০১৯ বিশ্বকাপে চাহাল এবং রোহিত শর্মা বিশ্বের সেরা দুই ক্রিকেটারের কাজ একাই করেছিলেন সাকিব আল হাসান। সামনেই ২০২৩ বিশ্বকাপ, প্রত্যাশা করাই যায় আবারো ফিফটি দিয়ে বিশ্বকাপ শুরু করবেন সাকিব। এবং সেই ফর্মটি নিয়ে যাবেন বিশ্বকাপের শেষ পর্যন্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...