| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৫:০৪:৩৫
হঠাৎ করেই সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি

সোহান বর্তমানে ভিসার জন্য অপেক্ষা করছে। ভিসা পেলেই তিনি সিঙ্গাপুরে উড়ে যাবেন। তার সঙ্গে থাকবেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এরপর র‌্যাফেলস হাসপাতালের চিকিৎসকদের দেখানো হবে। তাহলে বুঝতে পারবেন আঙুলের অবস্থা কোন ধাপে।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, 'সিঙ্গাপুর যাব। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।'

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও তার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। অস্ত্রোপচার বিষয়ে তিন জানান, এখনো নিশ্চিত না লাগবে কী লাগবে না। একেক চিকিৎসক একেক কথা বলছেন।

দেবাশীষ বলেন, 'আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।'

রোববার হারারে স্পোর্টস গ্রাউন্ডে টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পান সোহান। পেসার হাসান মাহমুদের বল তার তর্জনীতে আঘাত করে। ম্যাচের পর আঙুলে এক্স-রে করানো হয়। সেখানে তার চিড় ধরা পড়ে। সুস্থ হতে তিন সপ্তাহ লাগতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...