| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির বিশ্রাম নিয়ে এবার মুখ খুললেন মাঞ্জরেকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১৩:২৬:০০
কোহলির বিশ্রাম নিয়ে এবার মুখ খুললেন মাঞ্জরেকার

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকে কোহলি তিনজনের জাদুকরী অঙ্ক স্পর্শ করতে পারেননি। এখন তিনি সেঞ্চুরির খোঁজে মেটা-ফর্মে ঘুরে বেড়াচ্ছেন।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কয়েকদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচে ৭৬ রান করেছিলেন কোহলি।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিকে তাই ফর্মে ফেরাতে জিম্বাবুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের নির্বাচকরা। কিন্তু কোহলির কথাতেই তাকে জিম্বাবুয়ে পাঠাচ্ছে না ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে আছেন কোহলি।

ভারতের সাবেক অধিনায়কের খেলার মধ্যেই থাকা উচিত উল্লেখ করে মাঞ্জরেকার বলেন, ‘আমি মনে করি, কোহলিকে ভারতের প্রায় সব ম্যাচেই খেলানো উচিত। যতটা সম্ভব খেলানো উচিত। অনেকেই বলছেন যে কোহলির বিশ্রামে যাওয়া উচিত বা ক্রিকেটের বাইরে কিছুদিন থাকা উচিত। কিন্তু সে তো অনেক বিশ্রাম পেয়েছে, আর কত? সবশেষ দুই বছরে ভারতের খেলাগুলোর দিকে যদি তাকান, তাহলে দেখবেন কোহলি অনেক ম্যাচেই খেলেনি!’

‘আমি জানি না, সে কেন এত বিশ্রামে ছিল। তাকে কেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এত বেশি খেলার বাইরে থাকার অনুমতি দিল। কারণ তো অবশ্যই আছে। কোহলি নিশ্চয়ই তাদের বলেছে সেটি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কোহলি যত বেশি খেলবে, সেটিই তাকে তত তাড়াতাড়ি ফর্মে ফিরতে সাহায্য করবে।’

আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...