অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হচ্ছে ভারত, সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল (বিসিসিআই)
প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর, মোহালিতে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে নাগপুর ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।
কয়েকদিন পর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ 2 এবং 4 অক্টোবর যথাক্রমে গুয়াহাটি এবং ইন্দোরে অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত। ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে দুই দলের ৫০ ওভারের ম্যাচের লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১১ অক্টোবর, যথাক্রমে রঞ্চি এবং দিল্লিতে।
এই সিরিজগুলোর আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলবে ভারত। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ যাত্রা।
