| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব না দিয়ে, নির্বাচকদের আরও সাহসী হওয়ার পরামর্শ রকিবুলের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৪ ১০:৩৭:২৩
সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব না দিয়ে, নির্বাচকদের আরও সাহসী হওয়ার পরামর্শ রকিবুলের

অন্যদিকে নির্বাচকদের দোষারোপ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। নির্বাচকদের সাহসী হওয়ার আহ্বান রকিবুলের। নির্বাচকরা যে এখন সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন তা বোঝানোর চেষ্টা করলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এটা জাতীয় দলের জন্য ভালো হবে না।

রকিবুলের কথা, ‘শুধু ব্যাটার আর বোলারদের ফিয়ারলেস হওয়ার কথা বলা হচ্ছে। টিম ম্যানেজমেন্টকেও ফিয়ারলেস সিদ্ধান্তে যেতে হবে। যেন ভয় না পাই। ভয়ের কিছু নাই তো৷ আমি মনে করেছি, এটা তাই আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাদেরও ফিয়ারলেস হতে হবে।’

রকিবুল যোগ করেন, ‘নির্বাচকরা যদি সাংবাদিকদের নিয়ে ভয় পায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে কি বলছে- একজন নির্বাচক হিসেবে যদি এগুলোকে গুরুত্ব দিতে থাকে, তাহলে কখনও কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না।’

আজ বুধবার বিকেলে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের এ সাবেক অধিনায়ক আরও বলেন, ‘সিলেকশন থ্যাংকলেস জব, ভালো করলে কেউ আপনার প্রশংসা করবে না। আর করলেও সংখ্যায় খুব কম। আর সবচেয়ে বড় কথা আপনার তো তার দরকারও নেই।’

নির্বাচকদের প্রতি রকিবুলের পরামর্শ, ‘দেখবেন আপনি সঠিক প্রসেসে আছেন কি না।’ উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘রকিবুল নাই, জায়েদ আসছে। কেন আসছে সেটা মিডিয়া এবং অডিয়েন্সের কাছে আমাকে ক্লিয়ার করতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...