রান উৎসবের মধ্যদিয়ে শেষ হলো সাউথ আফ্রিকা-আয়ারল্যান্ড ম্যাচ, দেখেনিন ফলাফল
বুধবার ব্রিস্টলে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২১১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। আইরিশরা ভালো সুযোগ তৈরি করলেও ৯ উইকেটে ১৯০ রানে থামে।
পাওয়ারপ্লেতে কুইন্টন ডি কক ও রাসি ফন ডের ডুসেনের উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে রেজা হেনড্রিকস ও এইডেন মার্করাম আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১২ রানের বড় জুটি গড়েন।
১৬তম ওভারের চতুর্থ বলে অতি বিধ্বংসী মার্করাম ২৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৬ রান করে আউট হন। পরের বলে ৫৩ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৪ রান করা হেনড্রিক্সও বিদায় নিলে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন আইরিশ লেগব্রেক বোলার গ্যারেথ ডেলানি।
এরপর মিনি ক্যামিও ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১১ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ রান করে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। ইনিংসের শেষ ১০ বলে ২৬ রান তুলে দুইশ রানের গণ্ডি পেরোয় প্রোটিয়ারা। শেষের ঝড় তুলেছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৭ বলে ৩ চার ও এক ছক্কায় তিনি ২১ রানে অপরাজিত থাকেন।
ডেলানি ৩ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। অ্যান্ডি ম্যাকব্রাইন ২ ওভারে ১২ রান ও খরুচে জশ লিটল ৪ ওভারে ৫৫ রান দিয়ে পান একটি উইকেট।
আয়ারল্যান্ড যখন ১০ ওভারের আগেই ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল, তখন দলটির বড় পরাজয় বরণটাকেই মনে হচ্ছিল অবধারিত। গৌরবময় অনিশ্চয়তার খেলায় রোমাঞ্চের শুরুটা সেখান থেকেই হয়। তিনে নামা উইকেটরক্ষক ব্যাটার টাকার এবং ডকরেল ষষ্ঠ উইকেটে তাণ্ডব চালাতে থাকেন। ১৭ ওভারে তারা দলের স্কোর ১৭০ রান পর্যন্ত নিয়ে যান।
টাকার ৩৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের আগ্রাসী ইনিংস খেলে আইরিশদের আশার প্রদীপটা উজ্জ্বলভাবেই জ্বালিয়ে রেখেছিলেন। তাবরাইজ শামসির বলে ডি ককের গ্লাভসে তিনি যখন ধরা পড়ে ক্রিজ ছাড়েন, তখন আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ ওভারে ৪২ রান।
১৮তম ওভারের প্রথম বলেই ২৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করা ডকরেলকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। পরের ওভারে মার্ক এইডারের উইকেট তুলে নেন লুনগি এনগিডি, রান আউট হন ব্যারি ম্যাকার্থি। লড়াই থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড।
সাউথ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পান কেশব মহারাজ, ওয়েইন পার্নেল ও তাবরাইজ শামসি। একটি করে উইকেট দখল করেন এনগিডি ও প্রিটোরিয়াস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
