| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের নিয়ে চরম যুক্তিযুক্ত ব্যাখা দিলেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৩ ১৭:১৩:৪৮
ক্রিকেটারদের নিয়ে চরম যুক্তিযুক্ত ব্যাখা দিলেন সুজন

মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত বর্তমান রান রেটের কথা চিন্তা না করেই ধীর গতিতে এগিয়ে যান। ম্যাচের কন্ডিশন অনুযায়ী ব্যাট করতে না পারার কারণে ম্যাচের হার হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। তদুপরি, দ্রুত রান তোলার জন্য ব্যাটসম্যানদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ দলের পরিচালক। সুজন মনে করেন, দলে নয়, নিজেদের জায়গা ধরে রাখতে খেলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

৩৪ রানে ৩ উইকেট হারানোর পর, মাহমুদউল্লাহ এবং শান্ত উইকেটে এক বা দুই রান নিয়ে থিতু হন। কিন্তু দলের প্রয়োজনে বড় শট খেলতে পারেননি তিনি, পরিবর্তে ড্রেসিংরুমে ফিরে আসেন, যা দলের জন্য বিপদ বাড়িয়ে দেয়। ২০ বলে ১৬ রানের ইনিংস খেলার পর ২৭ বলে ২৭ রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ।

তারা দুজনে ৫৭ বল খেলে রান তুলেছেন মাত্র ৪৩ রান। যেখানে তাদের ব্যাট থেকে মাত্র একটি চার এসেছে। ছিল না ছক্কার মারার তেমন কোনো প্রচেষ্টা। দলের রান রেট বেড়ে যাওয়ার পরও ব্যাটারদের মাঝে দ্রুত রান তোলা কিংবা ছক্কা মারার প্রবণতা দেখতে না পেরে বেজায় চটেছেন সুজন।

খেলাযোগের সঙ্গে আলাপচারিতায় হতাশা প্রকাশ করে সুজন বলেন, ‘আমি খুবই হতাশ এবং আমি এটা সম্পূর্ণ খেলোয়াড়দের দোষ দেবো। আমরা জানি যে আমাদের ১০-১২ করে লাগবে তারপরও ওভারে ৬-৭ করে নিচ্ছি। কাউকে দেখলাম না যে চেষ্টা করছে ৬ মারার। সবাই ২-১ করে....।’

‘আমি যদি ওইভাবে বলি নিজের জায়গা ধরে রাখার জন্য যে আমি একটা মোটামুটি রান করে আমাকে সেফ রাখলাম। আপনি যদি ১০০, ৯০ কিংবা ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহলে আপনি এখানে জিততে পারবেন না।’

সাকিব আল হাসানকে ছুটি দিলেও মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। আক্রমণাত্বক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করতে পারেননি তারুণরা। উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর হতাশা প্রকাশ করেছেন সুজন।

তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। জিম্বাবুয়ের কাছে হারব এটা তো আমরা কেউ আশা করিনি। অবশ্যই, আমাদের দল যেমনই থাকুক তারপরও আমি বলবো যে আমরা ভালো দল ছিলাম হয়তোবা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...