| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের খেলাই দেখেননি সাবেক অধিনায়ক সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৩ ১৩:২৯:৩১
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের খেলাই দেখেননি সাবেক অধিনায়ক সোহান

সোহান অধিনায়ক থাকাকালীন দলটি ১-১ গোলে সমতায় ছিল। প্রথম টি-টোয়েন্টিতে ২০৬ রানের বড় লক্ষ্য মিস করলেও সোহানের ব্যাটে ১৮৮ ছুঁয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পায়।

শেষ ম্যাচে সোহান খেলতে পারেননি। বাংলাদেশও ১৫৭ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি। প্রথমবারের মতো জিম্বাবুয়ে কাছে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। দলের বাইরে ছিলেন। এই সিরিজ হার কতটা যন্ত্রণা দিয়েছে সোহানকে? তিনি জানালেন, শেষ টি-টোয়েন্টি ম্যাচটি দেখেনইনি। সোহান বলেন, ‘অবশ্যই খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে। যেহেতু খেলাও দেখিনি, কোনো মন্তব্যও করতে পারছি না। তবে সবাই নিজের জায়গা থেকে খুব চেষ্টা করেছে।’

চোটের কি অবস্থা? চলতি মাসের শেষদিকেই আছে এশিয়া কাপ। খেলতে পারবেন? সোহান আশাবাদী, ‘ইনশাআল্লাহ আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। কাল একটা এপয়েন্টমেন্ট আছে (ডাক্তারের সাথে)। এটার ওপর নির্ভর করছে। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাড় একটু সরে গেছে। আজ গতকালের চেয়ে একটু ভালো।’

এশিয়া কাপে এই বাংলাদেশ দল কেমন করতে পারে? সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি। এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে।’

এনামুল হক বিজয় এতদিন পর দলে ফিরেও নিজেকে মেলে ধরতে পারলেন না। নাজমুল হোসেন শান্ত তো বরাবরই ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে।

এই দুজনকে নিয়ে সোহানের মন্তব্য, ‘টি-টোয়েন্টিতে সবাই যে প্রতিদিন রান করবে এমন না। খেলোয়াড়দের খারাপ সময় ভালো সময় দুটোই যায়। কারও ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এভাবে মন্তব্য করার চেয়ে আমার মনে হয় যার ভালো যাচ্ছে তাকে সমর্থন করা এবং যার খারাপ যাচ্ছে তার পাশে থাকা জরুরী।’

টি-টোয়েন্টিতে খারাপ করলেও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সোহান। কেননা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ডও ভালো। সোহান বলেন, ‘আমরা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...