| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচে অনিশ্চিত রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৩ ১২:৫৬:৪৬
ব্রেকিং নিউজ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচে অনিশ্চিত রোহিত

ওয়েস্ট ইন্ডিজের জোরে বোলার আলজারি জোসেফের একটি বল মারতে গিয়ে পেশিতে টান ধরে রোহিতের। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈন। কিছু্ক্ষণ কথা বলার পর তাঁর সঙ্গেই পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রোহিত। যদিও ম্যাচ শেষ হওয়ার পর রোহিত জানিয়েছেন, ‘‘এখন কিছুটা ভাল বোধ করছি। পরের ম্যাচের আগে হাতে কয়েক দিন সময় রয়েছে। আশা করছি তার আগে ঠিক হয়ে যাব।’’ ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘রোহিত শর্মার পিঠের পেশিতে টান লেগেছে। তাঁর চোটের পরিস্থিতির উপর নজর রাখছেন দলের মেডিক্যাল স্টাফরা।’

পিঠের ব্যথায় অস্বস্তিতে থাকলেও দলের এই জয় স্বস্তি দিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। তাঁর চোটের ঝুঁকি নিতে চান না রাহুল দ্রাবিড়রা। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের রয়েছে ব্যস্ত সময়সূচী। তারা অপেক্ষা করতে চায় কারণ পরের ম্যাচের তিন দিন বাকি আছে। পুরোপুরি ফিট হলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামবেন রোহিত।

ভারতীয় দলে চোটের সমস্যা বাড়ছে। পাঁজরের চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন হারশাল প্যাটেল। রবীন্দ্র জাদেজা, যিনি সম্প্রতি হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন, তাকেও মঙ্গলবারের খেলায় বিশ্রাম দেওয়া হয়েছিল। একের পর এক ক্রিকেটারের চোট নিয়ে চিন্তিত দ্রাবিড়রা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...